Medical Report Check Online – মেডিকেল রিপোর্ট চেক

Medical Report Check

Check your Wafid status

Medical Report Check করলে আপনার মেডিকেল টেস্ট এর রিপোর্ট FIT এসেছে নাকি UNFIT এসেছে তা জানতে পারবেন। উপরে সংযুক্ত ফর্মে আপনার তথ্য দিয়ে খুব সহজেই অনলাইনে মেডিকেল রিপোর্ট চেক করতে পারবেন।

সাধারণত দুইটি পদ্ধতিতে মেডিকেল রিপোর্ট অনলাইনে চেক করতে পারবেন। এগুলো হলো – পাসপোর্ট নাম্বার দিয়ে এবং Wafid Slip নাম্বার দিয়ে। দুইটি পদ্ধতিতেই কীভাবে Medical Report Online Check করতে হয় সেটি জানতে পারবেন এই পোস্টে।

মেডিকেল রিপোর্ট চেক করতে যা যা লাগবে

Medical Report Online Check করতে দুইটি পদ্ধতি ব্যবহার করা যায়। এই দুইটি পদ্ধতির যেকোনো একটি ব্যবহার করে রিপোর্ট চেক করার সময় কিছু তথ্য প্রয়োজন হবে। যা যা প্রয়োজন হবে সেগুলো নিম্নরূপ —

  • পাসপোর্ট নাম্বার এবং
  • আপনার দেশের নাম অথবা
  • গামকা স্লিপ নাম্বার

পাসপোর্ট নাম্বার দিয়ে মেডিকেল রিপোর্ট চেক করতে শুধুমাত্র পাসপোর্ট নাম্বার এবং দেশের নাম প্রয়োজন হবে। তবে, গামকা স্লিপ নাম্বার দিয়ে রিপোর্ট চেক করতে দেশের নাম প্রয়োজন হবেনা। দেশের নামের ক্ষেত্রে আপনি কোন দেশের নাগরিক সেটি সিলেক্ট করতে হবে।

তবে, মেডিকেল টেস্ট করার সময় পাসপোর্ট নাম্বারের পাশাপাশি ভোটার আইডি কার্ডের নাম্বার প্রয়োজন হয়। ভোটার আইডি কার্ড চেক করে নাম্বার জেনে নিতে পারবেন।

Medical Report Check

মেডিকেল রিপোর্ট অনলাইনে চেক করতে https://wafid.com/en/medical-status-search/ ওয়েবসাইট ভিজিট করুন। অতঃপর, পাসপোর্ট নাম্বার দিয়ে রিপোর্ট চেক করতে চান নাকি GCC Slip Number সেটি সিলেক্ট করুন।

অতঃপর, পাসপোর্ট নাম্বারের ক্ষেত্রে পাসপোর্ট নাম্বারটি লিখুন এবং আপনার দেশের নাম সিলেক্ট করে Check বাটনে ক্লিক করুন। GCC Slip Number এর ক্ষেত্রে এটি সিলেক্ট করুন এবং গামকা স্লিপ নাম্বারটি লিখে Check বাটনে ক্লিক করুন।

এই পদ্ধতিতে অনলাইনে মেডিকেল রিপোর্ট যাচাই করতে পারবেন এবং রিপোর্ট FIT এসেছে নাকি UNFIT এসেছে তা জানতে পারবেন।

বিস্তারিত পদ্ধতি

নিচে ছবিসহ বিস্তারিত পদ্ধতি ধাপে ধাপে দেখানো হয়েছে।

পাসপোর্ট নাম্বার দিয়ে মেডিকেল রিপোর্ট চেক

পাসপোর্ট নাম্বার দিয়ে রিপোর্ট চেক করতে https://wafid.com/en/medical-status-search/ এই লিংকে প্রবেশ করুন। এরপর, By Passport Number অপশনটি সিলেক্ট করুন।

Passport NO লেখার নিচের ফাঁকা ঘরে আপনার পাসপোর্ট নাম্বারটি লিখুন। Nationality লেখার নিচের ড্রপ-ডাউন মেনুতে ক্লিক করে আপনার দেশের নাম সিলেক্ট করুন। সবশেষে Check বাটনে ক্লিক করলে রিপোর্ট দেখতে পারবেন।

Medical Report Check

স্লিপ নাম্বার দিয়ে মেডিকেল রিপোর্ট চেক

গামকা স্লিপ নাম্বার দিয়ে মেডিকেল রিপোর্ট দেখতে ভিজিট করুন https://wafid.com/en/medical-status-search/ ওয়েবসাইট। এরপর, Wafid Slip Number অপশনটিতে ক্লিক করে সিলেক্ট করুন।

GCC Slip Number লেখার নিচের ফাঁকা ঘরে আপনার গামকা স্লিপ নাম্বারটি লিখুন। অতঃপর, Check বাটনে ক্লিক করে মেডিকেল রিপোর্ট FIT নাকি UNFIT এসেছে তা বিস্তারিত রিপোর্ট দেখতে পারবেন।

Medical Report Check Online

গামকা মেডিকেল রিপোর্ট চেক

গামকা মেডিকেল রিপোর্ট অনলাইন চেক করতে পাসপোর্ট নাম্বার অথবা GCC Slip নাম্বার থাকতে হবে। এই দুইটির যেকোনো একটি থাকলে খুব সহজেই Wafid থেকে আপনার মেডিকেল রিপোর্ট স্ট্যাটাস চেক করতে পারবেন।

  • https://wafid.com/en/ ওয়েবসাইট ভিজিট করুন।
  • নিচের দিকে স্ক্রোল করে View Medical Reports অপশনে ক্লিক করুন।
  • নতুন পেজে নিয়ে আসলে Passport নাকি GCC স্লিপ নাম্বার দিয়ে চেক করতে চান সেটি সিলেক্ট করুন।
  • পাসপোর্ট নাম্বারের ক্ষেত্রে প্রথম ঘরে পাসপোর্ট নাম্বার লিখুন।
  • ড্রপ-ডাউন মেনু থেকে আপনার দেশের নাম সিলেক্ট করুন এবং Check বাটনে ক্লিক করুন।
  • স্লিপ নাম্বারের ক্ষেত্রে ফাঁকা ঘরে শুধু স্লিপ নাম্বারটি লিখে Check বাটনে ক্লিক করুন।

এই পদ্ধতি অনুসরণ করে খুব সহজেই Gamca Medical Report Check করতে পারবেন এবং আপনার মেডিকেল রিপোর্ট ফিট এসেছে নাকি আনফিট এসেছে তা জানতে পারবেন।

অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করার নিয়ম পোস্টটি পড়লে আপনার জন্ম সনদ অনলাইন করা আছে কিনা ঘরে বসে চেক করতে পারবেন।

মেডিকেল রিপোর্ট চেক কী?

Gulf Country গুলোতে কাজের উদ্দেশ্যে যাওয়ার জন্য ভিসা আবেদন করার সময় মেডিকেল চেকআপ করতে হয়। চেকআপ করার পর রিপোর্ট পেতে সময় লেগে থাকে। এই মেডিকেল রিপোর্ট অনলাইনে চেক করা যায়।

চেকআপ করার সময় বেশ কিছু টেস্ট করা হয়। কোনো অসুস্থ ব্যক্তি যেন সেসব দেশে কাজের ভিসার জন্য আবেদন করতে না পারে সেজন্য এসব টেস্ট করা হয়। সাধারণত যেসব টেস্ট করা হয় সেগুলো হলো –

  • Blood tests
  • Urine tests
  • Physical examination
  • X-rays
  • Hepatitis B
  • Hepatitis C
  • HIV
  • Tuberculosis

উপরে উল্লিখিত টেস্টগুলো করার পর সবকিছু ঠিক থাকলে মেডিকেল রিপোর্টে FIT দেয়া হয়। ঠিক তখনই উক্ত ব্যক্তির ভিসা অনুমোদন দেয়া হয়। মেডিকেল রিপোর্টে UNFIT আসলে সুস্থ হওয়ার পর আবারও চেকআপ করে রিপোর্ট FIT আসলে তবেই ভিসা পাওয়া যাবে।

মেডিকেল রিপোর্ট কেন প্রয়োজন?

সাধারণত Gulf Country গুলো অর্থাৎ Saudi Arab, UAE, Qatar, Kuwait, Bahrain ইত্যাদিতে কাজের উদ্দেশ্যে যেতে হলে ওয়ার্ক পারমিট ভিসা আবেদন করতে হয়। ভিসা আবেদন করার পূর্বে মেডিকেল চেকআপ করতে হয়।

মেডিকেল রিপোর্ট FIT আসলে তবেই ভিসা অনুমোদন দেয়া হয়। সাধারণত যেসব কাজের জন্য এসব দেশে যেতে মেডিকেল রিপোর্ট প্রয়োজন হয় সেগুলো নিম্নরূপ —

  • Caregiver
  • Accountant
  • Teacher
  • Electrician
  • Maid
  • Doctor
  • Carpenter
  • Engineer
  • Driver
  • Nanny
  • Nurse
  • IT Professional
  • Construction Worker
  • Cleaner

এছাড়াও অন্যান্য কাজের উদ্দেশ্যে এসব দেশে যেতে হলে ভিসা আবেদন করার সময় মেডিকেল চেকআপ রিপোর্ট জমা দিতে হয়। তাই, যারা ভিসা আবেদন করার পূর্বে মেডিকেল চেকআপ করেছেন কিন্তু রিপোর্ট FIT এসেছে নাকি UNFIT এসেছে জানেন না, তারা উপরে দেখানো পদ্ধতি অনুসরণ করে খুব সহজেই রিপোর্ট অনলাইনে চেক করতে পারবেন।

মেডিকেল রিপোর্ট কারা চেক করতে পারবে?

মেডিকেল রিপোর্ট পেতে হলে গামকা অনুমোদিত মেডিকেল সেন্টার থেকে শরীর চেকআপ করাতে হয়। আপনি যদি নিচের তালিকায় উল্লিখিত দেশগুলো থেকে গামকা অনুমোদিত যেকোনো মেডিকেল সেন্টার থেকে মেডিকেল চেকআপ করিয়ে থাকেন, তবে অনলাইনে মেডিকেল টেস্ট রিপোর্ট চেক করতে পারবেন।

  • Bangladesh
  • Pakistan
  • India
  • Philippines
  • Sri Lanka
  • Thailand
  • Jordan
  • Nepal
  • Indonesia
  • Lebanon
  • Turkey
  • Nigeria
  • Egypt
  • Mali
  • Kenya
  • Morocco
  • Sierra Leone
  • Ghana
  • Sudan
  • Tanzania
  • Niger
  • Ethiopia
  • Uganda
  • Etc.

মেডিকেল রিপোর্ট চেক করার অন্যান্য পদ্ধতি

অনলাইনে ছাড়াও আপনার মেডিকেল চেকআপ এর রিপোর্ট দেখতে পারবেন। সেক্ষেত্রে কয়েকটি পদ্ধতি অবলম্বন করে রিপোর্ট চেক করতে পারবেন। এগুলো হলো –

  • যে সেন্টার থেকে চেকআপ করিয়েছেন, সেখানে উপস্থিত হয়ে।
  • মেডিকেল সেন্টারে কল করে।
  • মেডিকেল সেন্টারে পাসপোর্ট নাম্বার/গামকা স্লিপ নাম্বার সহ ইমেইল করে।

গামকা মেডিকেল রিপোর্টের নমুনা

Gamca Medical Report Check Slip এর একটি নমুনা নিচে সংযুক্ত করে দেয়া হয়েছে। আপনার রিপোর্ট FIT এসেছে নাকি UNFIT এসেছে সেটি উপরে দেখানো পদ্ধতি অনুসরণ করে জানতে পারবেন। রিপোর্ট চেক করলে নিচে সংযুক্ত ছবির মতো রিপোর্ট পাবেন যেটি ডাউনলোড বা প্রিন্ট করে নিতে পারবেন।

Gamca Medical Report Slip

রিপোর্ট তৈরি হলে এমন একটি স্লিপ পাবেন। এখানে নিচে ডান দিকে FIT অথবা UNFIT লেখা থাকবে। এটি দেখলেই বুঝতে পারবেন আপনার ভিসা অনুমোদন হবে কিনা। তবে, UNFIT আসলে আবারও চেকআপ করার জন্য আবেদন করতে পারবেন।

মেডিকেল রিপোর্ট স্ট্যাটাসগুলোর অর্থ

Medical Report Online Check করলে সাধারণত FIT/UNFIT সহ কিছু স্ট্যাটাস দেখা যায়। স্ট্যাটাসগুলোর মানে অনেকেই জানেন না। তাই, নিচে এগুলোর অর্থ উল্লেখ করে দেয়া হয়েছে।

স্ট্যাটাসঅর্থ
Fitআপনি বিদেশ ভ্রমণ এবং কাজের জন্য চিকিৎসাগতভাবে যোগ্য।
Unfitআপনি মেডিকেল বা শারীরিক যোগ্যতার শর্তগুলো পূরণ করতে পারেননি।
Under Processআপনার রিপোর্টটি এখনও যাচাই-বাছাই করা হচ্ছে বা প্রক্রিয়াধীন রয়েছে।
Referredঅতিরিক্ত পরীক্ষা করতে হবে বা কোনো একটি পরীক্ষা বাকি রয়েছে।
No Record Foundআপনার কোনো তথ্য আপলোড করা হয়নি অথবা আপনি ভুল তথ্য দিয়েছেন।

Common Problems During Medical Report Check

ISSUEPOSSIBLE REASONS
Website not loadingServer issue or heavy traffic
Unclear resultVisit the medical center for explanation
Wrong data shownIncorrect passport or slip number
No record foundData not uploaded yet

Frequently Asked Questions

হ্যাঁ, মেডিকেল সেন্টার যদি অনুমতি দেয়, তবে আপনি পুনরায় টেস্ট বা রিপোর্টটি আবার দেখার জন্য আবেদন করতে পারবেন।

রিপোর্ট দেওয়ার দিন থেকে এর মেয়াদ ৩ মাস বা ৯০ দিন পর্যন্ত থাকে।

আপনি যে মেডিকেল সেন্টারে টেস্ট করিয়েছেন, সেখানে যোগাযোগ করতে হবে।

এর মানে হলো আপনার টেস্টের রেজাল্ট এখনও তৈরি হচ্ছে বা প্রক্রিয়াধীন রয়েছে।

পাসপোর্ট নাম্বার ছাড়া রিপোর্ট দেখতে হলে GCC Slip Number জানা থাকতে হবে।

হ্যাঁ, এটি সম্পূর্ণ অফিসিয়াল এবং নিরাপদ একটি ওয়েবসাইট।

হ্যাঁ, মোবাইলে বা কম্পিউটারে ইন্টারনেট থাকলে পৃথিবীর যেকোনো জায়গা থেকেই এটি চেক করতে পারবেন।

সারকথা

Gamca Medical Report Online Check করার পদ্ধতি দেখানো হয়েছে এখানে। আপনি যদি গামকা অনুমোদিত কোনো মেডিকেল সেন্টার থেকে মেডিকেল চেকআপ করে থাকেন, তবে ৩-৫ দিনের মাঝে রিপোর্ট তৈরি হওয়ার কথা। এই সময়ের মাঝে আপনার রিপোর্ট তৈরি হয়েছে কিনা এবং রিপোর্ট FIT নাকি UNFIT এসেছে তা জানার জন্য এখানে দেখানো পদ্ধতি অনুসরণ করুন।